ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, বাকি সময় চলবে আগের নিয়মে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

 

ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আর ঈদের পরের দিন ৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট থেকে আগের নিয়ম মেনে চলবে মেট্রোরেল।

৯ জুন থেকে মেট্রোরেল নিয়মিত সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর