স্থায়ী কমিটির সচিবদের সঙ্গে আইপিইউ প্রতিনিধিদলের বৈঠক

স্থায়ী কমিটির সচিবদের সঙ্গে আইপিইউ প্রতিনিধিদলের বৈঠক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রতিনিধিদলের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া বলেন, ‘স্থায়ী কমিটির কাজ হলো সরকারের নির্বাহী বিভাগকে জবাবদিহির আওতায় আনা। সরকারি অর্থব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করাও কমিটির অন্যতম দায়িত্ব।’

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের কমিটি ব্যবস্থা নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। এতে কমিটি সভাপতি, কমিটি ও কমিটি সচিবের কার্যক্রম তুলে ধরা হয়।

আইপিইউ প্রতিনিধিদল আলোচনায় সংসদ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্র বিস্তারে আইপিইউর ভূমিকা তুলে ধরেন।

বৈঠকে স্থায়ী কমিটির সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর