সাংবাদিক সোহেল মঞ্জুর মারা গেছেন

সাংবাদিক সোহেল মঞ্জুর মারা গেছেন
সাংবাদিক সোহেল মঞ্জুর। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

সাংবাদিক সোহেল মঞ্জুর মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। সোহেল মঞ্জুর স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন সকালে মোহাম্মদপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে, রংপুরে তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সোহেল মঞ্জুর দ্য ডেইলি স্টার, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, এএফপিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি দীর্ঘ ৩০ বছরের সাংবাদিকতা জীবনে অর্থনীতি বিষয়ক সাংবাদিকতা করেছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সদস্য হিসেবে তিনি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

রংপুর জিলা স্কুল ও রংপুর ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন সোহেল মঞ্জুর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর