রাজধানীতে ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

পেট্রোল ও ডিজেলের দুটি ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে ঘাটতি পাওয়ায় সেগুলো বন্ধ করে দেয় বিএসটিআই

রাজধানীতে ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে ফিলিং স্টেশনটির পাঁচটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটি পেট্রোল ও একটি ডিজেল ইউনিটে পরিমাপে ঘাটতি পাওয়া যায়।

বিএসটিআই জানায়, পেট্রোলের ওই ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং ডিজেলের ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার জ্বালানি কম দেওয়া হচ্ছিল।

অভিযানের সময় পরিদর্শনকাজে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া যায়।

আরও পড়ুন

এর পর ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ফিলিং স্টেশনটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মতিঝিল এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এতে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad