পাবনায় ট্রাকের নিচে মোটরসাইকেল, বাবা-মেয়ে নিহত

পাবনায় ট্রাকের নিচে মোটরসাইকেল, বাবা-মেয়ে নিহত
সোমবার পাবনার চব্বিশমাইল দূর্গাপুরে দুর্ঘটনা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন।

সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চব্বিশমাইল দূর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুজানগর উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার শিশুকন্যা জুবাইয়া খাতুন (৮)। আহত দু’জন জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়ামকে (৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘটনার সময় পাবনা থেকে পাট বোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। জব্দুল শেখও মোটরসাইকেলে তিন শিশুকে নিয়ে একই দিকে যাচ্ছিলেন। দুর্গাপুর এলাকায় ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময়  মোটরসাইকেলটি ট্রাকের ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জব্দুল শেখ ও তার মেয়ে জুবাইদা। মোটরসাইকেলের আরোহী অপর দুই শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাক মোটরসাইকেল জব্দ করে। ট্রাক চালক পালিয়ে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর