দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার (২২ ক্যারেট) দাম দাঁড়িয়েছে ভরিতে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায়।

এর আগে, গত ২৭ জুন সকালে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। এ নিয়ে চলতি বছর ৪১ দফা কমিয়ে এবং ৪১ দফা বাড়িয়ে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করে এখন পর্যন্ত দেশের বাজারে ৮২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে।
সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।