এইচএসসি ফলাফল/ জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, সবচেয়ে পিছিয়ে বরিশাল

জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, সবচেয়ে পিছিয়ে বরিশাল
এইচএসসির ফল জানার পর ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর উচ্ছ্বাস। ফাইল ছবি: শামীম উস সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

এবারের এইচএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বিপরীতে, সবচেয়ে কম জিপিএ-৫ নিয়ে তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। সারাদেশে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী এবারে জিপিএ-৫ পেয়েছেন।

শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন

প্রাপ্ত ফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে এবার সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছেন ৪ হাজার ৫২০ জন।

এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডে ৩ হাজার ২২৮ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৫৩ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২ হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

আরও পড়ুন

অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ হাজার ৩১৩ জন এবং সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ২০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে মাত্র ৯৫০ জন শিক্ষার্থী সর্বোচ্চ এই ফল অর্জন করেছেন।

এদিকে, সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

সব মিলিয়ে এবারের ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কমসংখ্যক শিক্ষার্থী এই কৃতিত্ব অর্জন করেছেন বরিশাল বোর্ড থেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad