চট্টগ্রামে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ (৩০)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন ছুরিকাহত হন। তবে তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতের দিকে বাজার এলাকায় হঠাৎ একদল যুবক অপু দাশের ওপর হামলা চালায়। খুব অল্প সময়ের মধ্যে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা তার সঙ্গে থাকা ব্যক্তিকেও ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, ‘নিহত অপু দাশ হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তাকে একদল যুবক ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’

গত সপ্তাহেই উপজেলার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির কাছে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এবং পাঁচ কিলোমিটারের ব্যবধানে আবারও এমন হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর