গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গাজীপুরে আবারও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকরা। সোমবার সকাল ৭টা থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও মৌচাক এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে জড়ো হতে শুরু করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

সকাল থেকে কিছু শ্রমিক কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। ধীরে ধীরে শ্রমিকদের উপস্থিতি বাড়তে থাকায় নতুন করে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। তবে কয়েকজন শ্রমিকের দাবি, প্রকৃত শ্রমিকরা আন্দোলনে জড়িত নন; বহিরাগত কিছু লোক ভাঙচুর ও আন্দোলনের চেষ্টা করছে।

শ্রমিকদের দীর্ঘদিনের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে এর আগে কালিয়াকৈরের মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় দফায় দফায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সবশেষ আন্দোলনের পর সরকার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিলেও শ্রমিকদের মধ্যে অসন্তোষ পুরোপুরি কাটেনি। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে আবারও শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad