ইমার্জিং নেশনস ট্রফি থেকে ছিটকে গেলেন মারুফা

ইমার্জিং নেশনস ট্রফি থেকে ছিটকে গেলেন মারুফা
মারুফা আক্তার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ডান পায়ের ইনজুরির কারণে আসন্ন আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে খেলতে পারছেন না বাংলাদেশের উদীয়মান পেসার মারুফা আক্তার। এমনকি আগামী ডিসেম্বরে হতে চলা নিউজিল্যান্ড সফরেও তার খেলা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

২১ বছর বয়সী মারুফা ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড়ের গোড়ায় ক্ষয়জনিত সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের মতে, এটি হাড় ভেঙে যাওয়ার মতো কোনো গুরুতর চোট না হলেও হাড়ের ক্ষতি হয়েছে এবং পুরোপুরি সেরে উঠতে তার অন্তত চার সপ্তাহ সময় লাগবে। বর্তমানে তার পায়ে প্লাস্টার করা রয়েছে এবং চিকিৎসকদের কঠোর নির্দেশনা অনুযায়ী আক্রান্ত পায়ে কোনো ধরনের চাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।

অস্ট্রেলিয়া সফরের আগ থেকেই পুরনো এই চোট নিয়ে ভুগছিলেন মারুফা। সফরের আগে ইনজেকশন দেওয়া হলেও কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এমনকি চোটের কারণে চলমান নারী জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তাকে রাখা হয়নি।

আগামী ৪ বা ৫ ডিসেম্বর তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সাদা বলের সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১০ ডিসেম্বর। চার সপ্তাহের চিকিৎসা ও প্লাস্টার খোলার পর মারুফার হাতে খুব বেশি সময় থাকবে না।

পুনর্বাসন প্রক্রিয়া এবং ফিটনেস ও বোলিংয়ের চাপ সামলে নিউজিল্যান্ড সিরিজের আগে তিনি ফিট হয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে সংশয় রয়েছে। তবে চিকিৎসক দল এবং সংশ্লিষ্ট কর্মকর্তার আশা, প্লাস্টার খোলার পর পর্যাপ্ত সময় পেলে তাকে একাদশে পাওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না।

বাংলাদেশের সাদা বলের দলের নিয়মিত মুখ মারুফা চলতি বছর শ্রীলঙ্কা সিরিজ, স্কটল্যান্ড ত্রিদেশীয় সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ, এশিয়ান গেমস এবং অস্ট্রেলিয়া সফরসহ টানা ব্যস্ত সময় পার করেছেন। বিসিবির চিকিৎসা ও ফিজিওথেরাপি দল তার শারীরিক উন্নতির ওপর নজর রাখছে এবং পুনর্বাসন পরিকল্পনা নতুন করে সাজানোর কাজ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad