‘অসম’ চুক্তির প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

‘অসম’ চুক্তির প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ
গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement
‘অসম’ বৈদেশিক চুক্তির সমালোচনা, চলমান জ্বালানি সংকট নিরসন, কৃষকদের সেচ সমস্যার সমাধান এবং শামীম আল সুরেশ্বরীসহ সব ধরনের মব সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে টিএসসি সংলগ্ন ডাস চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।
গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক জাবির আহমেদ জুবেল বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মোজাম্মেল হক বিক্ষোভ সমাবেশের সঞ্চালনা করেন।
সমাবেশে তারা চার দফা দাবির কথা তুলে ধরেন। দাবিগুলো হল, চলমান জ্বালানি সংকট নিরসন ও কৃষকদের সেচ সমস্যার সমাধান নিশ্চিত করা, শামীম আল সুরেশ্বরীসহ সকল ‘মব সহিংসতা’ ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং বিচার করা। ‘সন্ত্রাসবিরোধী’ আইনে আটক ইমি এবং ‘ফ্যাসিবাদ বিরোধী’ আন্দোলনে মিথ্যা মামলায় আটক বিশ্বনাথ মহন্তকে মুক্তি দেওয়া, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, হাসিনাসহ জুলাই ‘গণহত্যায়’ জড়িতদের বিচার, এবং অবিলম্বে পাহাড়ে সেনা অভিযান ও ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ বন্ধ করা।
সভাপতির বক্তব্যে জাবির আহমেদ জুবেল বলেন, ‘বাংলাদেশে মার্কিনীদের সাথে যে বাণিজ্য চুক্তি করা হল, এই বাণিজ্য চুক্তিতে একদিকে যেমন বিএনপি এবং জামায়াত স্বীকৃতি দিয়েছে, অন্যদিকে দেখতে পেলাম এই বাণিজ্য চুক্তি করার জন্য গত অন্তর্বর্তীকালীন সরকার কী রকম তড়িঘড়ি করল।’
‘এই বাণিজ্যচুক্তির ভুক্তভোগী কারা? কোনোভাবেই সংসদে যারা বসে আছে তারা না, তাদের হিসাবে কী নিজেদের বসার ব্যবস্থা করা যায়, তাদের জন্য কীভাবে এসির ব্যবস্থা করা যায়, তাদের জন্য, কীভাবে গাড়ির ব্যবস্থা করা যায়, এসব চিন্তাই ব্যস্ত। তারা কোনোভাবেই এই বাণিজ্য রিভিউ করার চিন্তা করছে না,’ যোগ করেন তিনি।
সেচ কাজের জন্য কৃষকদের তেল দরকার এবং পাম্পগুলোতে বাইকগুলোর লাইনের কথা উল্লেখ করে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাঈম উদ্দিন বলেন, ‘কিন্তু অন্যদিকে সংসদে দেখলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে সংসদে কী খুনসুটি। তারা বলছে আমরা জনগণের কাছে যাব, আমাদের একটা গাড়ি দিবেন না?’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্রদলের মিছিল হয়েছে। ছাত্রদল বলছে সবার আগে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদের যে অসম চুক্তি হয়েছে তা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই।’
এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সায়েদুল হক নিশান।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর