Author: স্নেহাশীষ রায় তন্ময়

গণপরিবহনে নারীদের যৌন হয়রানি, ভিড় ও অনিরাপত্তা কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নারী যাত্রীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ বা গোলাপি রঙের বাসসেবা চালু করেছে। গত ১৮ আগস্ট উদ্বোধনের পর প্রাথমিকভাবে ১৪টি বাস নিয়ে ঢাকা ও আশপাশের এলাকা, চট্টগ্রাম ও বগুড়ায় এই সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস রয়েছে। বাসগুলো নারী চালক ও নারী সহকারী দ্বারা পরিচালিত হচ্ছে, ঢাকার ১০টি বাস ১০টি রুটে চলবে। উদ্যোগটির গুরুত্ব শুধু নারী চালকের হাতে বাসের স্টিয়ারিং তুলে দেওয়ায় নয়। চালক নারী, সহকারী নারী এবং যাত্রীও নারী–পুরো যাত্রাপথকে নারীবান্ধব ও নিরাপদ করার একটি পৃথক ব্যবস্থা…

Read More