ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রফিকুল সরকার (৪৫) বাগানমাঠ গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে এবং নুর আলম (৩৫) একই গ্রামের মৃত আবু সামার ছেলে। সম্পর্কে তারা মামা-ভাগনে।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, রফিকুল সরকার দুপুরে বাগান মাঠ এলাকায় নিজের ধানের জমিতে কীটনাশক ছেটাতে যাচ্ছিলেন।

এ সময় মাঠের মধ্যে একটি বৈদ্যুতিক মোটরের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তার তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন

পাশের জমিতে কাজ করা তার ভাগনে নুর আলম ঘটনাটি দেখে দৌড়ে এসে মামাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুতের তারে স্পর্শ করলে দুজনই ঘটনাস্থলে মারা যান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় মোটরের লিকেজ থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ করায় মামা-ভাগনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে বলে তিনি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad