আইপিএল থেকে বাদ পড়েও ‘বিন্দাস’ মোস্তাফিজ

আইপিএল থেকে বাদ পড়েও ‘বিন্দাস’ মোস্তাফিজ
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গত ১৬ ডিসেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে তিন ফ্র্যাঞ্চাইজির কাড়াকাড়িতে মোস্তাফিজুর রহমানের দাম পেরিয়ে যায় ৯ কোটি রুপির ঘর। দিল্লি ক্যাপিটালস আর চেন্নাই সুপার কিংসের সাথে নিলাম যুদ্ধে জিতে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) হস্তক্ষেপে আইপিএলে খেলা হচ্ছে না তার। বোর্ডের নির্দেশনা মতো তাকে দল থেকে সরিয়ে দিয়েছে কলকাতা। 

এ নিয়ে অবশ্য গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের ক্রিকেটে তোলপাড় পড়ে গেছে। জরুরি সভা ডেকে বিসিবি জানিয়ে দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। এমনকি বাতিল করে দিয়েছে মোস্তাফিজকে দেয়া এনওসিও। তবে এসবের কিছুই প্রভাব ফেলেনি মোস্তাফিজের ওপর। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ডেথ ওভারে দারুণ বল করে দলকে জিতিয়েছেন ৫ রানে। শেষ ওভারে ডিফেন্ড করেছেন ১০ রান। নিজের শেষ দুই ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ১ উইকেট। গেল ২৪ ঘণ্টার নানান ঘটনাপ্রবাহের প্রভাব কি তার ওপর পড়েছে?

সংবাদ সম্মেলনে এসে এই প্রশ্নের মুখে পড়েন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। সোজা জবাবেই জানান, মাঠের বাইরের কিছুর প্রভাবই তার ওপর পড়েনি। সোহান বলেন, ‘ও বিন্দাস আছে। একইসাথে আমার কাছে মনে হয় যে খারাপ লাগা তো থাকতেই পারে। কারণ ও যেটা ডিজার্ভ করে, সেটা পায়নি। সেই জায়গা থেকে খারাপ লাগা থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় ও একদম ঠিক আছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস স্পোর্টস
টাইমস স্পোর্টস

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর