রাজধানীতে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement
রাজধানীর ধানমন্ডি ও আগারগাঁও এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচে অন্ধকারে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর কিছুক্ষণ পর রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে দ্বিতীয় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের আভিযানিক টিম পাঠানো হয়। এই বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনার পর শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, কারা এবং কী উদ্দেশ্যে পর পর দুটি বিস্ফোরণ ঘটিয়েছে, তা বের করতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad