রাজধানীতে পোশাক কারখানা বন্ধ না করায় হামলা-ভাঙচুর

রাজধানীতে পোশাক কারখানা বন্ধ না করায় হামলা-ভাঙচুর
ঢাকার মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনের মধ্যে পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ঢাকার মিরপুরে দুটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-২-এর বড়বাগ এলাকায় সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেড ও দেশওয়ান অ্যাপারেলস নামের কারখানা দুটিতে এ হামলা হয়।

দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেড কারখানা পরিদর্শনে গিয়ে দেখা গেছে, কারখানার অভ্যর্থনা কক্ষের বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সিসিটিভি মনিটর, চেয়ার, টেবিল ও ডিজিটাল হাজিরা মেশিন। ভাঙা কাচের আঘাতে কারখানার এক নিরাপত্তাকর্মীর হাতও কেটে যায়।

কারখানাটির নিরাপত্তা সুপারভাইজার মোয়াজ্জেম হোসেন জানান, প্রায় ১০০ থেকে ১৫০ জন এসে কারখানায় ভাঙচুর চালায়।

আরও পড়ুন

কারখানাটির মানবসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, শ্রমিকেরা ভেতরে কাজ করছিলেন। এ সময় শতাধিক বহিরাগত এসে কারখানা খোলা রাখার অভিযোগে হামলা চালায়।

অন্যদিকে দেশওয়ান অ্যাপারেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বহিরাগতরা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানায় ভাঙচুর চালিয়েছে।

এদিকে মিরপুর-২, মিরপুর-১০, মিরপুর-১১ ও আশপাশের এলাকার সব এলাকার পোশাক কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad