ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে ফের রিমান্ডে

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে ফের রিমান্ডে
নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গুরুদাসপুরে ছাত্রদলের সদস্য সচিব শাকিল হত্যা মামলায় নাটোর-৪ আসনের এমপি আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আরো দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সোমবার সকালে গুরুদাসপুর আমলী আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে ওই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আসামি মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি মিন্টু বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

তিনি আরো বলেন, নুরুজ্জামান মিন্টুর প্রথম দফায় রিমান্ড চলাকালীন দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শুক্রবার ভোড় তিনটার দিকে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমানকে (২৫) আটকের পর গ্রেপ্তার দেখিয়ে শনিবার কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

এর আগে গত ১৪ অক্টোবর রাত ৯ টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২)। এ সময় শাকিলকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যান হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি করা হয়।

শাকিলের পরিবার সূত্রে জানা যায়, হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। ওই ঘটনায় ১৯ অক্টোবর থানায় মামলা করেন শাকিলের বাবা রবিউল ইসলাম।

হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ওই দিন রাত ১০ টার দিকে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে মিন্টুকে উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad