‘মেলার মাঠ’ পুনরুদ্ধারে শেকৃবিতে আন্দোলন অব্যাহত

‘মেলার মাঠ’ পুনরুদ্ধারে শেকৃবিতে আন্দোলন অব্যাহত
শেকৃবিতে আন্দোলন অব্যাহত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার আন্দোলনরত শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী সিগন্যালে অবরোধের ঘোষণা দিয়েছেন।

এদিকে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘মেলার মাঠ’ নামে পরিচিত জমি পুনরুদ্ধারের দাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) নিয়ে সভা আহ্বান করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন এম চৌধুরী সভায় অংশগ্রহণের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সভা আহ্বানের বার্তায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জমি পুনরুদ্ধারের দাবিতে বর্তমান শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছেন। এ দাবিকে সফল করতে এরই মধ্যে শক্তিশালী আন্দোলন গড়ে উঠেছে। শিক্ষার্থীদের এ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি, পরামর্শ ও দিকনির্দেশনা আন্দোলনকারীদের অনুপ্রেরণা জোগাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad