শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ১০

শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ১০
শেরপুরে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শেরপুরে কাঁচাবাজারের জমা নিয়ে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার ব্যাঙের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার কাঁচাবাজারের জমা আদায় ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে দুই গ্রামের লোকজন মুখোমুখি হলে, সংঘর্ষ বাঁধে। এ সময় উভয়পক্ষ লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরকে আক্রমণ করে। সংঘর্ষের জেরে শেরপুর-জামালপুর সড়কে যান চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad