আমাদের লড়াই জনগণের মুক্তির লড়াই: শফিকুর রহমান

আমাদের লড়াই জনগণের মুক্তির লড়াই: শফিকুর রহমান
ছবি: টাইমস
Advertisement
Advertisement

‎জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, এই লড়াই জনগণের মুক্তির লড়াই, আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই।

শনিবার বেলা ১১টায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরভবনের সামনে ঢাকা খুলনা কুষ্টিয়া লংমার্চে যাত্রাকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করতে হবে, দেশব্যাপী বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, রাষ্ট্রীয় প্রশাসন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার বন্ধ করতে হবে, দুর্নীতি, চাঁদাবাজি এবং ভূমি দখল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎তিনি আরও বলেন, এই লড়াই জনগণের মুক্তির লড়াই। উপস্থিত নেতাকর্মীদের তিনি প্রশ্ন করেন, ‘এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে আছেন তো? আমরা জনগণের সাথে আছি।’

‎শফিকুর রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ আমরা গড়ব, একটি মুক্ত বাংলাদেশ গড়ব, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব।’

‎সড়কের ওপর ৩ মিনিট বক্তব্য দিয়ে তিনি আবার খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad