মাদক বেচাকেনার দ্বন্দ্বে ডাকাতি মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মাদক বেচাকেনার দ্বন্দ্বে ডাকাতি মামলার আসামিকে কুপিয়ে হত্যা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলের নড়াগাতী থানায় মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে আরাফাতের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। তার নামে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে।

তবে নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা প্রচার করছেন, পূর্ব বিরোধের জেরে আরাফাত হত্যার ঘটনা ঘটেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিপক্ষ একই গ্রামের কবির হোসেন, জিসানসহ চার-পাঁচজন মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে। বিষয়টি আরও তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad