মিরপুরে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ১৩৬

মিরপুরে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ১৩৬
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ১৩৬ জন।
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএমপির মিরপুর বিভাগের বিভিন্ন থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পল্লবী থানা পুলিশ ৩২ জন, কাফরুল থানা ৩৪, মিরপুর থানা ২৫, দারুস সালাম থানা ২৫, শাহ আলী থানা ১৪ ও ভাষানটেক থানা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর