চলমান ফিফা বিশ্বকাপের উন্মাদনায় তরুণদের মাঠে ফেরাতে ফুটবল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আফসার ফাউন্ডেশন’।
বুধবার সংগঠনের এক মতবিনিময় সভা শেষে এই ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকার খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে এগুলো তুলে দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন আফসার ফাউন্ডেশনের সাংগঠনিক উপদেষ্টা সাবিয়া সুলতানা, প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল হোসেন টনি, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, কামরুজ্জামান খান মিলন, সাইফুল ইসলাম, মো. আপন, মাসুদুর রহমান সজল, ইলিয়াস ও মাসুদ রানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধ থেকে দূরে রাখতে বড় ভূমিকা পালন করে। বিশ্বকাপের এই জোয়ারে তরুণদের মাঠে ফেরানোই আমাদের লক্ষ্য।’


