মেহেরপুরের সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুরের সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা
মেহেরপুর সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে দশ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় গ্রামবাসীদের বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে পুনরায় ভারতীয় সীমান্তের দিকে ফিরে যেতে বাধ্য হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে নারী-পুরুষসহ দশ জনকে সহড়াতলা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয়। অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে তারা সহড়াতলা গ্রামের ভেতর দিয়ে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়।

এ সময় গ্রামবাসীরা তাদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তারা কোনো তথ্য দিতে পারেনি। একপর্যায়ে স্থানীয়রা তাদের এগিয়ে যেতে বাধা দেয়। পরে ওই ১০ জন আবার সীমান্তের দিকে ফিরে যায় ।

ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে। ঘটনার প্রকৃত তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নুরুল হুদা বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইন মেনে নেওয়া হবে না। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad