২০২৬ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ঘোষিত এই চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার। মোট চার গ্রেডে ভাগ হওয়া এই ক্রিকেটারদের চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
যদিও তিন ফরম্যাটে না খেলাতে এবার তাকে নামানো হয়েছে এ গ্রেডে। গেল চুক্তিতে মাসিক ১০ লাখ টাকা বেতন পেতেন এই ডানহাতি পেসার। মাসিক ৮ লাখ টাকা বেতনে এ গ্রেডে তাসকিনের সঙ্গী লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।
প্রথমবার কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন পারভেজ হোসেন ইমন , সাইফ হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। ২১ জন থেকে ২৮ জন করায় চুক্তিতে ফিরেছেন নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন পাটোয়ারী। গেল এক বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় চুক্তিতে অদলবদলও হয়েছে বেশ। সি থেকে বি গ্রেডে উঠেছেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, শেখ মাহেদী হাসান , সাদমান ইসলামের।
এ গ্রেড (৮ লাখ)
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ
বি গ্রেড (৬ লাখ)
মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান।
সি গ্রেড (৪ লাখ)
সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
ডি গ্রেড (২ লাখ)
পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।


