সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ১ ও ২ এপ্রিল এ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এ সময় সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনসহ সমিতির কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, আগামী ১ এপ্রিল ও ২ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠানের জন্য নীতিগতভাবে আমরা একমত হয়েছি। নির্বাচনের জন্য আগামী ৭ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে।
ভোটার তালিকা হয়ে গেলে আগামী ফেব্রুয়ারি মাসেই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।


