সিলেটে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় গরু-মহিষ জব্দ

সিলেটে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় গরু-মহিষ জব্দ
সিলেটে ৩ কোটি টাকা মূল্যের ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ইতিহাসে এটি সিলেট ব্যাটালিয়নের সবচেয়ে বড় গবাদিপশু জব্দের ঘটনা।

বুধবার সকালে সিলেট ব্যাটালিয়নের সদর ও বিছনাকান্দি বিওপির (বর্ডার আউট পোস্ট) যৌথ দল গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইটাচোকী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশে আনা ২৩৭টি গরু জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

অন্যদিকে, একই ব্যাটালিয়নের লাফার্জ বিওপির টহল দল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় অভিযান চালিয়ে ৩২টি ভারতীয় মহিষ এবং নিকটবর্তী আরেকটি এলাকা থেকে আরও ১০টি মহিষসহ ৪২টি মহিষ জব্দ করে।

আরও পড়ুন

বিজিবি জানায়, জব্দকৃত গবাদিপশুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হক বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ চোরাচালান ও মাদক অনুপ্রবেশ রোধসহ সীমান্ত সংশ্লিষ্ট সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান জোরদার করায় সম্প্রতি সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর