শনিবার সকাল ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় তারেক রহমানের সঙ্গে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন করতে যাবেন।
এরপর সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থাণে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন বলে নিশ্চিত করে দলীয় সূত্র।
শুক্রবার বিকালে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। পরে ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকার জুলাই-৩৬ এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে পৌঁছান।


