লতিফ সিদ্দিকীর প্রার্থিতা বহাল

লতিফ সিদ্দিকীর প্রার্থিতা বহাল
লতিফ সিদ্দিকী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)।

এদিন টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আপিল আবেদন খারিজ করেছে ইসি। ফলে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা নেই।

লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছিলেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী।

আরও পড়ুন

তার আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা হওয়ায় লতিফ সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারেন না।

তবে এ বিষয়ে ইসির আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘দল নিষিদ্ধ হতে পারে, কিন্তু ব্যক্তি নিষিদ্ধ নন।’ এ মর্মে কমিশন লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বহাল রাখে।

অন্যদিকে, ঢাকা-৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের প্রার্থিতাও পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন।

২০১৯ সালে ওয়াসার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালককে শরবত খাওয়ানোর উদ্দেশ্যে ওয়াসার পানি নিয়ে কারওয়ান বাজারে তার দপ্তরে গিয়ে আলোচনায় আসেন মিজানুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর