মেহেরপুরে কৃষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে কৃষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনীতে এক কৃষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামে মিজানুর রহমানের বাড়ির ধানের গোলার পাশ থেকে লাল টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে গাংনী পুলিশ।

বাড়ি মালিক মিজানুর রহমান জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে রাখা ধানের গোলার পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা আকৃতির বস্তুটি দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় থানায় ফোন দিয়ে জানানো হয়। পরে গাংনী থানা পুলিশ একটি টিম বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি কারণে তার বাড়িতে বোমা রেখেছে এ বিষয়ে কোন ধারণা নেই বলে জানান তিনি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কেউ হয়তো ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad