বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছেন।
শুক্রবার দুপুরে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্র ইউনিয়নের ঢাবি কমিটির সাধারণ সম্পাদক (একাংশ) মাঈন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, মেঘমল্লার বসু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
অসুস্থতার কারণ জানতে চাইলে মাঈন আহমেদ বলেন, ‘ডাকসুর নির্বাচনের পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। তাকে আমরা একাধিক ওষুধ গ্রহণ করা অবস্থায় পাই। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।’
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ছিলেন মেঘমল্লার বসু। তিনি ৪ হাজার ৯৪৯ ভোট পেয়ে পরাজিত হন। এই পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন।


