মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ পাচারকারী আটক
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারী আটক। ছবি: কোস্ট গার্ড
Advertisement
Advertisement

কক্সবাজারের সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সমুদ্রসংলগ্ন এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও একটি ফিশিং বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ভোরে সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সমুদ্রসংলগ্ন এলাকায় টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

চোরাচালান ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর