মাভাবিপ্রবিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর’ বিষয়ক সেমিনার

মাভাবিপ্রবিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর’ বিষয়ক সেমিনার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল রূপান্তরের ক্রমবর্ধমান প্রভাব, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মঙ্গলবার আন্তর্জাতিক মানের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘একবিংশ শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এবিএম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. নাজমুস সাদেকীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মুহাম্মদ রবিউল ইসলাম লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি সিএসই বিভাগের মোস্তাফা কামাল নাসির।

সেমিনারে মূল বিষয়ের ওপর আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন অর্থনীতি বিভাগের সঞ্জয় কুমার সাহা।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক এবিএম শহীদুল ইসলাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি বর্তমান বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।

ছবি: সৌজন্যে

‘চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান, গবেষণা দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয়কে আধুনিক, স্মার্ট ও গবেষণামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শুধু প্রযুক্তি ব্যবহার নয়, এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসন ও শিল্পখাতে নতুন নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. নাজমুস সাদেকীন বলেন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণায় আগ্রহী করে তুলবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ রবিউল ইসলাম লিটন সেমিনারের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর বিষয়ে আন্তবিষয়ক জ্ঞানচর্চা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারটি শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও প্রযুক্তি বিষয়ে আগ্রহীদের জন্য জ্ঞান বিনিময় এবং নতুন ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad