ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আনুমানিক ৪৫ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীর মধ্যে শুন্যরেখা থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে এই মরদেহ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিজিবির কাছ থেকে সংবাদ পেয়ে সোমবার রাতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় নিশ্চিৎ হওয়া যায়নি।
সুরতহাল তদন্তের সময় মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বিধায় মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘গত কয়েক দিনের মধ্যে সীমান্তে কোন গোলাগুলির ঘটনা ঘটেনি। সোমবার রাতে টহলের সময় বিজিবি সদস্যরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে। আমাদের কাছে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি।’


