বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে প্রতিবছর বিজয় দিবস উদযাপন করতে বাংলাদেশ ও ভারত দুই দেশের যুদ্ধবীর ও সক্রিয় সামরিক কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়।
রোববার বাংলাদেশের আটজন বীর মুক্তিযোদ্ধা এবং দুইজন সেনা কর্মকর্তা ভারত সফরে কলকাতায় বিজয় দিবস উদযাপনে অংশগ্রহণ করতে পৌঁছান। একইভাবে, যুদ্ধে অংশগ্রহণকারী ভারতের আটজন বীর যোদ্ধা ও দুইজন সেনা কর্মকর্তা বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে অংশগ্রহণ করতে সোমবার ঢাকায় আসেন। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফর আদান-প্রদান বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এবং ভারতের সশস্ত্র বাহিনীর যুদ্ধবীরদের জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করে। এখানে দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব উদযাপন করা হয় এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়।
মুক্তিযুদ্ধের সেই অবিস্মরণীয় দিনগুলোতে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ ত্যাগ ও সংগ্রামের স্মৃতি চিরকাল রক্ষা করার জন্য এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


