বিএনপির মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল, হাসনাতের বৈধতা বহাল

বিএনপির মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল, হাসনাতের বৈধতা বহাল
কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর (বামে) মনোনয়নপত্র বাতিল ইসির। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্রের বৈধতা বহাল রাখা হয়েছে। শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় ইসি।

এর আগে, কুমিল্লা-৪ আসনের এই দুই প্রার্থী নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি আপিল করেন। সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও আপিল শুনানি শেষে ইসি বিএনপির মঞ্জুরুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad