রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকার একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ওই মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে সাঁতারকুল ইয়াসিন নগর খালের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খালের কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এসআই আরও জানান, মরদেহটি বেশ কয়েকদিন পানিতে থাকায় পচন ধরেছে। এতে শরীরে কোনো আঘাতের চিহ্ন বোঝা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরনে কালো জিন্স প্যান্ট ও হাফ হাতা চেক শার্ট ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


