ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুতে গাড়িচাপায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকামুখী লেন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একজনের নাম রাকিব (৩৫)। তিনি রংপুরের বাসিন্দা। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ পরিদর্শক জুলহাস জানান, নিহত দুইজন একই মালিকের ট্রাক চালাতেন। ঢাকামুখী দুটি ট্রাকের মধ্যে একটি মহাসড়কের উপর বিকল হয়ে পড়ে। এ সময় অন্যজন তার ট্রাক দিয়ে সেটি টেনে নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে ট্রাকটি ঢাকামুখী লেনের সড়ক বিভাজকে আটকে যায়। পরে দুইজন রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারা।
ঘটনার পরপরই মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


