কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট এবং দেশীয় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানিয়েছে, সোমবার রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র্যাবের অভিযান চলাকালীন ওই এলাকার একটি সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বুলেটপ্রুফ জ্যাকেট, দুটি বুলেটপ্রুফ হেলমেট, এক রাউন্ড তাজা গোলা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং উদ্ধার করা আলামতসমূহের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সাব্বির আলম সুজন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


