খাগড়াছড়ির মহালছড়ি থেকে অজ্ঞাত এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মহালছড়ির ২৪ মাইল নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি, কলেজের বিপরীত দিকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের একটি স্থানে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির আহমেদ জানান, মরদেহেটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এবং কী কারণে ওই নারীর মৃত্যু হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।


