কসবা উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার সভাপতি এবং মো. মোশারফ হোসেন ভূঁইয়া।
রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে গত শনিবার সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সচিব মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব সেলিম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ভূইয়া ও সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী সোয়েব রানা।
অনুষ্ঠানে সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।


