কক্সবাজারের ৪ আসনে এগিয়ে বিএনপি, সর্বোচ্চ ভোটে সালাহউদ্দিন

কক্সবাজারের ৪ আসনে এগিয়ে বিএনপি, সর্বোচ্চ ভোটে সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের সর্বশেষ প্রাপ্ত ফলাফলে সবকটিতেই এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এর মধ্যে কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সর্বোচ্চ ভোটে এগিয়ে আছেন।

কক্সবাজার-০১: বড় ব্যবধানে সালাহউদ্দিন

১৭৭টি কেন্দ্রের মধ্যে ১৫১টির ফলাফলে সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৮৩৮ ভোট। এতে সালাহউদ্দিন ৮১ হাজার ৪২০ ভোটে এগিয়ে রয়েছেন।

পেকুয়া উপজেলার ৪৭টি কেন্দ্রের সবকটির ফলাফলে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ৬৮ হাজার ১১৫ ভোট। সেখানে আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ২৮ হাজার ৪০৮ ভোট। এই উপজেলায় সালাহউদ্দিন এগিয়ে আছেন ৩৯ হাজার ৭০৭ ভোটে।

চকরিয়া উপজেলার ৮৬টি কেন্দ্রের ফলাফলে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ৬১ হাজার ৩৩৯ ভোট। এ উপজেলায় তিনি এগিয়ে রয়েছেন ৪৪ হাজার ৬৮ ভোটে।

কক্সবাজার-০২: মহেশখালীতে বিএনপির দাপট

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মহেশখালী উপজেলার ৮৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (ধানের শীষ) পেয়েছেন ৮৫ হাজার ৫৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এএইচএম হামিদুর রহমান আযাদ পেয়েছেন ৫৪ হাজার ৮০৫ ভোট। এখানে বিএনপি প্রার্থী ৩০ হাজার ৭৬৩ ভোটে এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন

অন্যদিকে কুতুবদিয়া উপজেলার ৩৮টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ২৭ হাজার ৭৯৪ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৩৪ হাজার ৮২৯ ভোট।

কক্সবাজার-০৩: কাজল এগিয়ে ২৮ হাজার ভোটে

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের ১৮২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শহীদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট। এতে কাজল ২৮ হাজার ৪৬৬ ভোটে এগিয়ে রয়েছেন।

কক্সবাজার-০৪: হাড্ডাহাড্ডি লড়াই

কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনেও এগিয়ে রয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। উখিয়া ও টেকনাফ উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের কেন্দ্রগুলোর ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭৩৪ ভোট। এতে ধানের শীষ প্রতীক ৩ হাজার ৩৪৯ ভোটে এগিয়ে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad