নিজের জেলা লালমনিরহাট যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানী ঢাকায় আনা হচ্ছে।
সৈয়দপুরের বিএনপি নেতারা জানান, ত্রাণমন্ত্রী দু’দিনের জন্য লালমনিরহাট যাওয়ার জন্য শনিবার ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। সেখান থেকে লালমনিরহাট রওনা দেওয়ার আগে তিনি বিমানবন্দরের বিশ্রামাগারে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এরইমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বিমানের সাধারণ ফ্লাইটে মন্ত্রীকে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভ হয়নি।
পরে মন্ত্রীকে ঢাকায় নেওয়ার জন্য রাজধানী থেকে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরে রওনা দেয়। এই অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হচ্ছে।


