শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা

শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা
বনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন খান এবং সেক্রেটারি আশিকুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মাহবুবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য সমাবেশ শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন খান। একইসঙ্গে শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ সাজ্জাদ হোসাইন খাঁনকে নির্বাচিত করা হয়েছে।

ছাত্রশিবিরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামের সই করা ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন খানকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ এবং সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে সভাপতি মহিউদ্দিন খান সাধারণ সম্পাদক হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ সাজ্জাদ হোসাইন খানকে মনোনীত করেন।

সদস্য সমাবেশটি পরিচালনা করেন কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু সহসভাপতি সাদিক কায়েম। বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর