বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা

বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা
Advertisement
Advertisement

বসবাসের যোগ্যতায় পৃথিবীর ১৭৩টি শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৭১তম। ঢাকার পেছনে মাত্র দুটি শহর, একটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি, অন্যটি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক।

প্রতি বছরের মতো এবারও শহরগুলোর বাসযোগ্যতার এই বৈশ্বিক তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।

স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোকে সূচক হিসেবে মূল্যায়ন করে এই তালিকা তৈরি করে ইআইইউ। এসব মূল্যায়নে ঢাকার স্কোর হয়েছে ৪২, আর টানা দ্বিতীয় বছরের মতো হয়েছে সবচেয়ে কম বাসযোগ্য শহর হিসেবে তৃতীয়। গত বছরের তালিকাতেও ১৭৩ শহরের মধ্যে ঢাকা ছিল ১৭১তম।

এবার ৯৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রিয়ার ভিয়েনা আর তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। শীর্ষ দশের তালিকায় এশিয়ার একমাত্র শহর জাপানের টোকিও।

অবশ্য ধারাবাহিকভাবে উন্নতি করায় এশিয়ার চীন ও জাপানের শহরগুলো গত কয়েক বছর ধরে  তালিকার উপরের দিকে স্থান করে নিচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর