নারায়ণগঞ্জে ড্রামে ভাসছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জে ড্রামে ভাসছিল যুবকের মরদেহ
ড্রামের ভেতর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল।

রোববার সকাল ৮টার দিকে গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি রোডের ক্যানেলপাড় থেকে মরদেহটি উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, সকালে রাস্তার পাশের ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রাম খুলে ভেতরে একটি অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

প্রথমে পরিচয় জানা না গেলেও পরে শনাক্ত হয় নিহতের নাম মোহাম্মদ আলী। তিনি ভোলার চরফ্যাশন মুন্সিরহাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

আব্দুল বারিক আরও জানান, পিবিআই ইউনিটের সদস্যরা প্রযুক্তির সাহায্যে অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করেন।
ড্রামের ভেতরে মরদেহের পা বাঁধা অবস্থায় ছিল। ধারণা করা হয়, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা পর গুম করার জন্য ড্রামের ভেতরে করে ক্যানেলে ফেলে দেয়।

হত্যার রহস্য ও আসামিদের সনাক্তে পুলিশের অভিযান চলছে জানান তিনি।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর