বরিশালের হিজলার শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন মেঘনা নদী ও খালে অভিযান চালিয়ে ২২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ২৭ জনকে আটক করা হয়েছে।
পাশাপাশি ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জনকে আটক করা হয়েছে।
সোমবার হিজলায় বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ সদস্যদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এ অভিযান চালায়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে নৌ-পুলিশ ও কোষ্টগার্ড অভিযান চালালে অসাধু জেলেরা শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন খালগুলোতে অবস্থান নেয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ২২ লাখ অবৈধ কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


