ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে উপজেলার পশ্চিম জয়পুর ও বানিয়াগাঁও গ্রামের যুবকদের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে দুই দলের যুবকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যার পর দুই গ্রামের লোকজন মিরপুর বাজারে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর বাজারের ব্যবসায়ী আজাদ মিয়া বলেন, সন্ধ্যার পর হঠাৎ দুই দিক থেকে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে বাজারে আসেন। এ সময় ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে ব্যবসায়ীদেরও অনেক ক্ষতি হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর