নতুন হামলা হলে ভৌগোলিক সীমা মানবে না ইরান: আলি আবদোল্লাহি

নতুন হামলা হলে ভৌগোলিক সীমা মানবে না ইরান: আলি আবদোল্লাহি
ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদোল্লাহি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করেই পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদোল্লাহি। তিনি বলেছেন, যেকোনো আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক।

শনিবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলি আবদোল্লাহি।

আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে ভৌগোলিক সীমা ছাড়াই তাৎক্ষণিক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশের পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি দেন আবদোল্লাহি।

বিবৃতিতে তিনি বলেন, যেকোনো ধরনের ও মাত্রার আগ্রাসন মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত। যেকোনো মূল্যে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা হবে। নতুন করে হামলা হলে এবার ভিন্ন কৌশলে জবাব দেওয়া হবে। সেই জবাব ‘তৃতীয় আরোপিত যুদ্ধের’ সময়ের চেয়েও কঠোর হবে।

আবদোল্লাহি আরও বলেন, গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিপক্ষের গতিবিধি ও সামরিক প্রস্তুতি নিয়মিত পর্যবেক্ষণ করছে ইরানের সশস্ত্র বাহিনী। পাশাপাশি হালনাগাদ করা হচ্ছে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুতামূলক পদক্ষেপের লক্ষণ নিশ্চিত হলে প্রতিপক্ষের সামরিক অভিযান শুরুর অপেক্ষা করবে না ইরানের সশস্ত্র বাহিনী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad