Author: ইমরান হোসেন

সিনিয়র সহকারী পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর একটি প্রশ্ন উচ্চশিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরে গবেষণা খাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। দেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন বক্তব্য আসার পর অনেকের মনেই স্বাভাবিক প্রশ্ন জেগেছে—তাহলে কি গবেষণার জন্য সরকারি অর্থায়ন বন্ধ হয়ে গেল? প্রথম দৃষ্টিতে প্রশ্নটির উত্তর হয়তো ‘হ্যাঁ’ বলে মনে হতে পারে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। গবেষণার জন্য রাষ্ট্রীয় অর্থায়ন বন্ধ হয়নি; বরং বদলেছে তার অর্থায়নের কাঠামো। আর এই পার্থক্যটি স্পষ্ট না হলে পুরো বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা…

Read More

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক (পিয়ন) পদে নিয়োগের জন্য বিপুলসংখ্যক উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীর উপস্থিতি আবারও দেশের কর্মসংস্থান ও উচ্চশিক্ষা ব্যবস্থার একটি পুরোনো সংকটকে সামনে এনেছে। স্নাতক, স্নাতকোত্তর, এমনকি আরও উচ্চতর ডিগ্রিধারীদেরও তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির জন্য প্রতিযোগিতা করতে দেখা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দীর্ঘদিন ধরে চলমান এক কাঠামোগত সমস্যার বহিঃপ্রকাশ। গত দুই দশকে বাংলাদেশে উচ্চশিক্ষার বিস্তার ঘটলেও কর্মসংস্থানের সঙ্গে এর কার্যকর সংযোগ এখনো গড়ে ওঠেনি। বর্তমানে দেশে ৫৮টি পাবলিক, ১১৬টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউজিসির বার্ষিক প্রতিবেদন ২০২৩ অনুযায়ী, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫১ লাখ ৮০ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছে; এর মধ্যে…

Read More